হায়দ্রাবাদকে "উত্তরসূরী রাজ্য” বলা হয় কেন?
হায়দ্রাবাদকে "উত্তরসূরী রাজ্য” বলা হয় কেন? এ কটি রাষ্ট্রকে "উত্তরাধিকারী রাষ্ট্র" হিসাবে উল্লেখ করা হয় তখনি, যদি এটি রাষ্ট্রের মূল ভূখন্ডে থেকে গঠিত হয় । ভারতীয় ইতিহাস অষ্টাদশ শতাব্দীতে একটি পালাবদলের পরিবর্তনের মধ্য দিয়ে যায় । এই সময়ে মুঘল সাম্রাজ্যের অগ্নিশিখা ধীরে ধীরে নিভে যাচ্ছিল এবং সেই সময়ে এই দুর্বলতার ফলে ভারতে বেশ কিছু উত্তরসূরি রাজ্যের (অযোধ্যা, বঙ্গ, মহীশূর, হায়দ্রাবাদ) আবির্ভাব ঘটে । এর মধ্যে হায়দ্রাবাদ সবচেয়ে বেশি পরিচিত ছিল । মুঘল সাম্রাজ্যের বুকে নবগঠিত হায়দ্রাবাদ স্বাধীন রাজ্য রূপে আত্মপ্রকাশ করায় তাকে “উত্তরসূরী রাজ্য” হিসেবে আখ্যা দেওয়া হতো । আপনি চাইলে এগুলো পড়তে পারেন হায়দ্রাবাদ রাজ্য 1724 খ্রিস্টাব্দে মীর-কামরুদ্দিন-চিন-কিলিচ-খান, যিনি দক্ষিণ ভারতে নিজাম-উল-মুলক নামেও পরিচিত, দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল । দিল্লিতে নিজাম ১৭২২ থেকে ১৭২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত উজির হিসেবে দায়িত্ব পালন করেন । তিনি এই সময়ে দিল্লি থেকে দুর্নীতি নির্মূল করার চেষ্টা করেছিলেন । তিনি জাগির ব্যবস্থার উন্নতি সাধন এবং সরকারের খালিসা জমিতে ইংঘরাদরি ব্যবস্থা বন্ধের পরিকল্প…
About the author
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …