জিজিয়া কী? ঔরঙ্গজেব কেন প্রবর্তন করেন?
জিজিয়া কী? ঔরঙ্গজেব কেন প্রবর্তন করেন? জিজিয়া হল এক ধরনের কর বা ট্যাক্স। জিজিয়া শব্দটির অর্থ হল মাথাপিছু ধার্য কর (অর্থকর)। খলিফাদের আমলে জয় করা এলাকাগুলোর সব জিম্মি (অমুসলিম একেশ্বরবাদী) সম্প্রদায়কে এই জিজিয়া কর দিতে হতো এই শর্তে যে, তার বিনিময়ে রাষ্ট্র তাদের সব ধরনের নিরাপত্তা দেবে। তবে এই কর শিশু, নারী, দাস-দাসী, প্রতিবন্ধী সন্ন্যাসী, ভিক্ষুক বা বয়স্ক ব্যক্তিদের দিতে হতো না। অমুসলমানদের কেউ যদি দেশ রক্ষার কাজে নিয়োজিত হতে রাজি হতেন তাহলে তার জিজিয়া মুকুব করা হতো। পরবর্তীকালে শাসনতান্ত্রিক ও আর্থিক ব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে এই জিজিয়ার সংজ্ঞা ও প্রকৃতিতে পরিবর্তন ঘটে। পরবর্তীকালে দিল্লির সুলতানদের হাত ধরে এই জিজিয়া কর প্রসারিত হতে থাকে। গুজরাটের এক শাসক আহমদ শাহ ১৪১৪ সালে এই জিজিয়া কর কঠোরভাবে প্রবর্তন করেন। যা এড়াতে একাধিক ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীকালে ১৫৭৯ সালে সম্রাট আকবর এই জিজিয়া বাতিল করে দেন। কিন্তু ১৬৭৯ সালে সম্রাট ঔরঙ্গজেব তার সময়কালে এই জিজিয়া কর পুনরায় প্রবর্তন করেন। এখন প্রশ্ন হল সম্রাট আকবর এই জিজিয়া কর বাতিল করার পরেও কেন সম্রাট ঔরঙ্গজেব তা…
About the author
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …